স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন মাদক উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে ভারতীয় মদ, ঔষধ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৮-আর এর কাছে গয়েশপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল রবিবার ভোর রাত ৪টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৭/২-এস এর নিকট বেলেহাটি গ্রামের চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় (ডওঘঈঊজঊঢ) সিরাপ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৭টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৫-এস এর কাছে মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন মদ-ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার



