স্টাফ রিপোর্টার
একটি জাতির টেকসই উন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি| এই ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে কেবল আইনের প্রয়োগ নয়, বরং প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে ˆনতিকতার বিকাশ ও সামাজিক আন্দোলন| এমনই বার্তা নিয়ে গতকাল সোমবার ঝিনাইদহ সদর উপজেলার জোহান ড্রিমভ্যালি পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা| ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক এই কর্মশালার সূচনা হয় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমšি^ত ঝিনাইদহ কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি ঘোষের ¯^াগত বক্তব্যের মধ্য দিয়ে| তিনি দুর্নীতি দমনে কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করেন|
অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দুদক খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফজলুল হক| তিনি তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলেন, “দুর্নীতি কেবল একটি অপরাধ নয়, এটি একটি সামাজিক ক্যানসার| এর শিকড় উপড়ে ফেলতে হলে আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি স্তরে ¯^চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে|” তিনি আরও উল্লেখ করেন যে, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা হলো সমাজের দর্পণ, যাদের ¯^চ্ছ ভাবমূর্তি সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করবে|
কর্মশালায় প্রাসঙ্গিক আলোচনা ও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো: কামরুজ্জামান, ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি প্রফেসর আব্দুল আলিম, মাগুরা জেলা কমিটির সভাপতি প্রফেসর আব্দুল হাকিম| তারা শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর ও সততা সংঘের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন|
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমšি^ত দুদক কার্যালয় ঝিনাইদহ-এর সহকারী পরিচালক বজলুর রহমান, খালিদ মাহমুদ এবং সহকারী পরিদর্শক কাওসার আহমেদ| দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে তিন জেলার জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যেখানে দুর্নীতির কৌশলগত প্রতিরোধ ও জনসচেতনতা ˆতরির নানাবিধ পথ ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|



