স্টাফ রিপোর্টার
দর্শনা ও দামুড়হুদা উপজেলায় অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এ সময় তিনি বলেন, শিক্ষার মাধ্যমে একটি নৈতিকসম্পন্ন জাতি গঠনের কোনো বিকল্প নেই।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে তিনি দামুড়হুদা দাখিল মাদ্রাসা, দামুড়হুদা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ, দর্শনা বালিকা বিদ্যালয় এবং মেমনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি রুহুল আমিন পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। বাইরে কোনো বিশৃঙ্খলা নেই, যা একটি ভালো দৃষ্টান্ত। তিনি আরও বলেন, শিক্ষার মান পুনরুদ্ধার করতে হবে। আমরা চাই এই পরীক্ষার মাধ্যমে গুণগতমানসম্পন্ন শিক্ষার্থী তৈরি হোক, যারা ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষার হলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান, জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দামুড়হুদায় এসএসসি পরীক্ষার কেন্দ্রপরিদর্শন করলেন এমপি রুহুল আমিন



