আজ অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চুয়াডাঙ্গা জেলার ২৯টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১১ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার
আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। জেলার ৪ উপজেলায় সর্বমোট ২৯টি কেন্দ্রে ১১ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী  পরীক্ষায় অংশগ্রহণ করবে।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় মোট ১৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসএসসি কেন্দ্র ১৯টি, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) কেন্দ্র: ৫টি এবং দাখিল কেন্দ্র ৫টি কেন্দ্রে সর্বমোট ১১ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
জেলায় এ বছর সর্বমোট ১১ হাজার ৭৬৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি (সাধারণ) ১৯টি কেন্দ্রে ৮ হাজার ৯৭২ পরীক্ষার্থী। এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) এর জন্য ৫টি এবং দাখিল পরীক্ষার জন্য ৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসএসসি ও দাখিল (ভোকেশনাল): ৫টি কেন্দ্রে এক হাজার ৬৪২ পরীক্ষার্থী। দাখিল পরীক্ষা ৫টি কেন্দ্রে এক হাজার ১৫২ পরীক্ষার্থী। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি  সরকারি উচ্চ বিদ্যালয় (ভি.জে) কেন্দ্রে ৮৫২ পরীক্ষার্থী, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৯০ পরীক্ষার্থী, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৬ পরীক্ষার্থী ও সাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪৩৬ পরীক্ষার্থী।
আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৬৬৫ পরীক্ষার্থী, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ১২৩০ পরীক্ষার্থী, মুন্সিগঞ্জ একাডেমি কেন্দ্রে ৪৯৭ পরীক্ষার্থী ও হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৪৮ পরীক্ষার্থী।
দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৪ পরীক্ষার্থী, দামুড়হুদা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪৪৩ পরীক্ষার্থী, মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১১ পরীক্ষার্থী, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩৪৪ পরীক্ষার্থী, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭১ পরীক্ষার্থী ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩২৭ পরীক্ষার্থী।
জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৯৬ পরীক্ষার্থী, জীবননগর থানা সরকারি পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৮০ পরীক্ষার্থী, আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬০ পরীক্ষার্থী ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২২৮ পরীক্ষার্থী, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৪ পরীক্ষার্থী।
ভোকেশনাল চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৩৫ পরীক্ষার্থী ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫১ পরীক্ষার্থী। আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৯৭ পরীক্ষার্থী, দামুড়হুদা পাইলট গার্লস হাই স্কুল কেন্দ্রে ২৯৩ পরীক্ষার্থী, জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৬৬ পরীক্ষার্থী। চুয়াডাঙ্গা কামিল মাদরাসা কেন্দ্রে ২৪৭ পরীক্ষার্থী, আলমডাঙ্গা আলিম মাদরাসা কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থী, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসা কেন্দ্রে ২০৩ পরীক্ষার্থী, কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ১৬৩ পরীক্ষার্থী ও জীবননগর ফাজিল মাদরাসা কেন্দ্রে ২৫৩ পরীক্ষার্থী।
জেলা প্রশাসন পরীক্ষা সংক্রান্ত একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সীমানার মধ্যে অননুমোদিত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিবকেও সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) ফোন ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার্থীদের সাথে কোনো কাগজ বা অননুমোদিত সামগ্রী আছে কি না, তা তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। পরীক্ষা চলাকালীন চুয়াডাঙ্গা জেলার সকল ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি নিয়মিত ও ভ্রাম্যমাণ তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই আসন গ্রহণ করতে হবে। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।