স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে মত বিনিময় করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। গতকাল সোমবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
এরপর উন্মুক্ত আলোচনার জন্য মাইক ওপেন করে দেয়া হয়। সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের পক্ষ থেকে একজন করে তাদের সমস্যা, জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ও সম্ভাবনা তুলে ধরে কথা বলেন। উন্মুক্ত আলোচনায় উঠে আসা এসব সমস্যার কথাগুলো নোট ডাউন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফন নাহার যুক্তিসহ সমস্যা সমাধানের উপর আলোকপাত করেন। প্রধান আলোচকের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসক হিসেবে আমার ক্ষমতার মধ্যে যে সকল সমস্যা সমাধানের উপায় আছে এগুলো আমি সমাধান করার প্রাণপণ চেষ্টা করব। তবে যেগুলো কেন্দ্রীয় ঘোষিত সরকারি সিদ্ধান্ত সেগুলো পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন বা বাতিল করা আমার পক্ষে সম্ভব নয়। তবে এ বিষয়ে সুপারিশ আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পাঠাতে পারি।
এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের ডামাডোলে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেল সংকট মোকাবেলায় আমাদেরকে একযোগে কাজ করার আহ্বান জানান। ডিজেল, পেট্রোল অকটেন সহ যেকোনো জ্বালানি কোনভাবেই আমরা মজুদ করব না। এ বিষয়ে জেলা বাপি অভিযান অব্যাহত আছে। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে। আরো বড় ধরনের কোন ঘটনা না ঘটলে এখনই সঙ্কটের মুখোমুখি হচ্ছে না । অতএব হুড়োহুড়ি করে জ্বালানি তেল প্রয়োজনের তুলনায় অধিক সংগ্রহ করে, সংকট না তৈরি করারও আহ্বান জানান।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে মত বিনিময় করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার



