স্টাফ রিপোর্টার
জীববনগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবি জানায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৯-এস এর নিকট রাজাপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১১৪ বোতল ভারতীয় (ডওঘঈঊজঊঢ) সিরাপ উদ্ধার করে। একই দিন ভোর ৫টার দিকে নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস এর কাছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় (ডরহম চযধৎসধ এবং ইৎড়হপড়ভ-প) সিরাপ উদ্ধার করা হয়। সকাল ১০টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/২-এস এর কাছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় (ঝকটঋ) সিরাপ উদ্ধার করা হয়। এর আগে রাত সাড়ে ১২ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর বাঘাডাঙ্গা গ্রামের অভিযান চালিয়ে আসামীবিহীন ২০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জীববনগর ও মহেশপুর বিজিবির অভিযানে মাদক উদ্ধার



