আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১২টার দিকে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শান্ত (৩৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেট তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত শান্ত ইসলাম মুন্সিগঞ্জ গ্রামের আনসার আলীর ছেলে। পুলিশ দাবি করেছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ এক যুবক গ্রেফতার



