স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক মাসের এক দুগ্ধপোষ্য শিশুকে ব্লেড দিয়ে গলাকেটে হত্যা চেষ্টার লোমহর্ষক ঘটনা ঘটেছে| অভিযুক্ত যুবক শিশুটির আপন মামা| গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| ঘাতক আকাশ (২২) মহেশপুর উপজেলার গুড়দহ গ্রামের মোঃ মাসুদের ছেলে|
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকার পাথিলা টাওয়ার পাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি মো. রাকিবুল ইসলামের স্ত্রী মোছাঃ আঁখি খাতুন (২৩) সন্তান প্রসবের জন্য গত ১৫ রোজায় ঝিনাইদহের মহেশপুর থানাধীন গুড়দহ গ্রামে তার বাবার বাড়িতে আসেন| সেখানে এক সপ্তাহ পর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন| যার নাম রাখা হয় আরাফাত| বর্তমানে শিশুটির বয়স মাত্র ১ মাস ৩ দিন|
গতকাল রবিবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আঁখি খাতুনের সাথে তার ছোট ভাই আকাশের (২২) কথা কাটাকাটি ও গোলযোগ হয়| এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ৯ টার দিকে আঁখি তার সন্তান আরাফাতকে ঘরে রেখে গোসল করতে যান| এই সুযোগে ক্ষুব্ধ আকাশ ধারালো ব্লেড দিয়ে বিছানায় শুয়ে থাকা অবস্থায় শিশু আরাফাতের গলায় পোঁচ দিয়ে তাকে গুরুতর জখম করে| আঁখি খাতুন ঘরে ফিরে সন্তানের রক্তাক্ত অবস্থা দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন|
আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়| সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন| ঘটনার পরপরই স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘাতক আকাশকে আটক করেন| বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে|
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট এহসানুল হক তন্ময় বলেন, শিশুটির অপারেশন সম্পন্ন হয়েছে| ধারালো অস্ত্র দিয়েই তার পোচ দেয়া হয়েছিল| এখন বর্তমানে শিশুটি আশঙ্কা মুক্ত রয়েছে| মহেশপুর থানার অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান জানান, এ বিষয়ে আমাদের তেমন কিছুই জানা নেই| তবে যদি এ সংক্রান্ত কোনো মামলা করা হয় পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে|



