মেহেরপুর অফিস
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
আহতরা হলেন, সদর উপজেলার মোমিনপুর গ্রামের রঞ্জিত পাত্রের ছেলে ইন্দ্রোজিত (৩১), গহরপুর গ্রামের আব্দুল বারির ছেলে সাজু (৩৮) ও সিংহাটি গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে হুছাইন(১৬)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সন্ধ্যায় সিংহাটি গ্রাম থেকে আরাফ ও তার বন্ধু হুছাইন একটি মোটরসাইকেল যোগ পাটকেলপোতা গ্রামের তার খালার বাসয় বেড়াতে যান। রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক হয়ে তাদের নিজ বাড়ি সিংহাটি যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হয়। পথিমধ্যে চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরাফ। গুরুতর আহত হয় তার সাথে থাকা হুছাইন ও অপর মোটরসাইকেল আরোহি ইদ্রোজিত ও সাজু।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সাজু ও হুছাইনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন



