জীবননগর অফিস
জীবননগরে তেল পাম্পে কাগজপত্রবিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়ায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তেল পাম্পে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এ সময় ভ্রাম্যমান আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ জন মটর সাইকেল মালিককে ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, তেল সরবরাহ নিশ্চিত করতে তিনি জীবননগরে দায়িত্ব পালন করছেন। নিয়মিত তদারকির অংশ হিসেবে তিনি বিভিন্ন তেল পাম্প ও এজেন্সি পয়েন্ট পরিদর্শন করেন। পরিদর্শন কালে মোটরসাইকেলের কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হয় এবং দুজন মটর সাইকেল মালিককে জরিমানা করা হয়।
জীবননগরে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র নাথাকায় দুই মোটর সাইকেল চালককে জরিমানা



