স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় আজ শুক্রবার ১৭টি পেট্রোল পাম্প ও ৩টি এজেন্ট পয়েন্টে ১ লাখ ৮৩ হাজার ৫০০ লিটার জ্বালানী তেল সরবরাহ করা হবে। জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার সকাল ৭টা থেকে বিভিন্ন যানবাহনের চালক ও কৃষকদের মধ্যে এ তেল সরকারী মূল্যে বিক্রি করা হবে। গত কয়েকদিনের মধ্যে আজ রেকর্ড পরিমাণ তেল চুয়াডাঙ্গায় বরাদ্দ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা ২২টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে ১৭টি ফিলিং স্টেশনে আজ শুক্রবার সকাল থেকে একযোগে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ করা হবে। এর বাইরে ৩টি ডিলার পয়েন্টে ডিজেল তেল দেয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে জানান, জেলার ৪ উপজেলায় আজ ১৭টি ফিলিং স্টেশন ও ৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে পেট্রোল সাড়ে ৪৭ হাজার লিটার, অকটেন সাড়ে ১২ হাজার লিটার ও ডিজেল বিক্রি করা হবে ১ লাখ ২৩ হাজার ৫০০ লিটার।
এর মধ্যে চুয়াডাঙ্গা সদরে বিশ্বাস ফিলিং স্টেশনে ডিজেল ৩ হাজার লিটার, পেট্রোল সাড়ে ৪ হাজার লিটার, অকটেন ৩ হাজার লিটার, মোজাম্মেল হক ফিলিং ষ্টেশনে ডিজেল সাড়ে ৪ হাজার লিটার, অকটেন ২ হাজার লিটার, পেট্রোল ৩ হাজার লিটার, হাইওয়ে ফিলিং ষ্টেশনে (ডিঙ্গেদহ) ডিজেল সাড়ে ৪ হাজার লিটার, পেট্রোল ৩ হাজার লিটার, জোয়ার্দ্দার পেট্রোলিয়ামে ডিজেল সাড়ে ৪ হাজার লিটার, অকটেন ২ হাজার লিটার, পেট্রোল ৩ হাজার লিটার, সুগন্ধা ফিলিং স্টেশনে ডিজেল ৬ হাজার লিটার, পেট্রোল ৩ হাজার লিটার, মামুন ফিলিং স্টেশনে ডিজেল ৬ হাজার লিটার, পেট্রোল ৩ হাজার লিটার, মনিরুল ফিলিং স্টেশনে ডিজেল ৯ হাজার লিটার, অকটেন ৩ হাজার লিটার, চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে ডিজেল ৬ হাজার লিটার, অকটেন আড়াই হাজার ২ লিটার, দর্শনা ফিলিং স্টেশনে ডিজেল ৯ হাজার লিটার, পেট্রোল ২ হাজার লিটার।
জীবননগর উপজেলায় নাসিম ফিলিং স্টেশনে পেট্রোল সাড়ে ৪ হাজার লিটার, ডিজেল ৯ হাজার লিটার, অংগন ফিলিং স্টেশনে ডিজেল সাড়ে ৪ হাজার লিটার, পেট্রোল সাড়ে ৪ হাজার লিটার, জীবননগর ফিলিং স্টেশনে ডিজেল ৯ হাজার লিটার, পেট্রোল ৩ হাজার লিটার ও লিমা ফিলিং স্টেশনে ডিজেল সাড়ে ৪ হাজার লিটার ।
দামুড়হুদা উপজেলায় এম এম ফিলিং স্টেশনে (কার্পাসডাঙ্গা) ডিজেল সাড়ে ৪ হাজার লিটার, পেট্রোল সাড়ে ৪ হাজার লিটার। আলমডাঙ্গা উপজেলায় হক ফিলিং স্টেশনে ডিজেল ৮ হাজার লিটার, পেট্রোল ৩ হাজার লিটার, এনামুল হক ফিলিং স্টেশনে ডিজেল ৯ হাজার লিটার, অকটেন ২ হাজার লিটার, উত্তরা ফিলিং স্টেশনে ডিজেল সাড়ে ৪ হাজার লিটার, পেট্রোল সাড়ে ৪ হাজার লিটার।
এছাড়াও এজেন্ট পয়েন্টে মের্সাস আব্দুল আলিম জীবননগর ডিজেল ৬ হাজার লিটার, মের্সাস মানিক এন্ড ব্রাদার্স দৌলতদিয়ার চুয়াডাঙ্গা ডিজেল ৬ হাজার লিটার ও মেসার্স হাসান অটোমোবাইল কার্পাসডাঙ্গা ডিজেল ৬ হাজার লিটার তেল বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে গতকাল রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন জানায়, আলমডাঙ্গার এনামুল হক ফিলিং স্টেশনে নির্ধারিত জ্বালানী তেল বরাদ্দ থাকা সত্বেও ট্রাকের যান্ত্রিক ক্রটির কারনে আজ তেল সরবরাহ করা হবে না।
চুয়াডাঙ্গায় আজ ১৭টি পেট্রোল পাম্প ও ৩টি এজেন্ট পয়েন্টে ১ লাখ ৮৩ হাজার ৫০০ লিটার জ্বালানী তেল সরবরাহ করা হবে



