দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজে বরণ ও বিদায় অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
উৎসবমুখর পরিবেশে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ষষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার সময়  বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ফাহমিদা রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী উম্মেহাবিবা খুকু।  এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল।
এসময়  তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং এসএসসি পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য উৎসাহিত করে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামছুজোহা পলাশ, সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সহকারী প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম  সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক আশরাফুল হক, উপস্থাপিকা হিসেবে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে রাখেন দশম শ্রেণীর ছাত্রী নওশীন ও সাইকা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা নাটক, গান ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানস্থল উৎসবমুখর করে তোলেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের  স্কুল,ভোকেশনাল এবং কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভূমিকা রাখেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।