স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রথম কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার বিস্তীর্ণ জনপদ| আকস্মিক এই ঝড়ে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| বিশেষ করে আম, লিচু ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা|
গত মঙ্গলবার ও গতকাল বুধবার সন্ধ্যায় হঠাৎ আকাশ কালো করে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা প্রচণ্ড গতির এই ঝড় জেলার ওপর দিয়ে বয়ে যায়| প্রায় দেড় ঘন্টা স্থায়ী এই ঝড়ে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদার বিভিন্ন এলাকায় শতশত গাছ উপড়ে পড়েছে| অনেক স্থানে গাছ পড়ে ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে| ঝড়ের পরপরই পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে| কৃষকদের তথ্যমতে, বর্তমান সময়ে আম ও লিচুর গুটি বড় হচ্ছিল| ঝড়ের কবলে পড়ে প্রচুর পরিমাণে আম ও লিচু ঝরে গেছে| এছাড়া ভুট্টা ও ধানের ক্ষেত বাতাসে নুয়ে পড়ায় বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা করছেন চাষিরা|
এদিকে গতকাল বুধবার সন্ধ্যার পর পরই হালকা বৃষ্টির সাথে ঝর প্রবাহিত হয়| এর পর পরই বিভিন্ন এলাকায় বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয়া হয়| পরে রাত ১০টার দিকে ¯^াভাবিক হয়| তবে গতকালের ঝরে তেমন ক্ষয় ক্ষতির সংবাদ পাওয়া যায়নি|
ভুট্টা চাষী শাহজাহান আলী বলেন, আগামী সপ্তাহে ভুট্টা কাটবো বলে ঠিক করেছিলাম| কিন্তু এই কালবৈশাখী ঝড়ে আমার সব ভুট্টা গাছ মাটির সাথে লুটিয়ে পড়েছে| এতে করে সব ভুট্টা অংকুর হয়ে নষ্ট হয়ে যাবে| এই ঝড় আমাদের ব্যাপক ক্ষতির মুখে ফেলল| ছয় মাসের আবাদ এই ভুট্টা| ছয় মাস পরিচর্যা করার পর যদি সঠিক ফলন না পাই এর থেকে কষ্টের আর কিছু নেই| সড়কের ওপর গাছ পড়ে থাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের কিছু অংশে যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে| ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা রাস্তা থেকে গাছ সরিয়ে যোগাযোগ সচল করার চেষ্টা করছেন|
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ০৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়| গতকাল বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১.২ ডিগ্রী সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৭২ ভাগ|
চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, রাস্তায় গাছ পড়ে চলাচল ব্যাহত



