দামুড়হুদায় বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উবায়দুর রহমান সাহেল|
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুলতান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্লাব ও ¯ে^চ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা|
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।