কোটচাঁদপুরে গভীর রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গভীর রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে| এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| আহত স্বামীর বর্তমানে কোটচাঁদপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন| ঘটনাটি ঘটেছে উপজেলার বলাবাড়িয়া গ্রামে| আহত উজ্জল খাঁ ওই গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে|
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্বামী-স্ত্রী নিজ শয়নকক্ষে একই খাটে ঘুমিয়ে ছিলেন| রাত আনুমানিক দেড়টার দিকে স্ত্রী রুবিনা আক্তার চায়না ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামী উজ্জল খাঁর গোপনাঙ্গে আঘাত করেন| এতে গুরুতর আহত হয়ে উজ্জল খাঁ চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে রাত দুইটার দিকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন| বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে|
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী উজ্জল খাঁ ও স্ত্রী চায়নার মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির জের ধরেই এ ঘটনা ঘটতে পারে|
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, আহত উজ্জল খাঁর ভাই মহসিন খাঁ বাদী হয়ে রুবিনা আক্তার চায়নাকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেছেন| মামলার ভিত্তিতে অভিযুক্ত চায়নাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে| গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।