চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট অভিযান৫৩ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা, ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলায় জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান। গতকাল সোমবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একইসঙ্গে অবৈধ মালামাল পরিবহন হচ্ছে কি না, তাও তদারকি করা হয়।
অভিযানকালে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫৩ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় মোট ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন ২টি, ড্রাইভিং লাইসেন্সবিহীন ৩৬টি এবং হেলমেটবিহীন ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, জেলার ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চুয়াডাঙ্গা একাডেমি মোড়, দৌলতদিয়ার, আবহাওয়া অফিস সংলগ্ন এলাকা, দর্শনা থানা বাসস্ট্যান্ড, জীবননগর বাসস্ট্যান্ড এবং আলমডাঙ্গা শহরে পৃথকভাবে চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি চালানো হয়।
চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর টি আই এডমিন আমিরুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গায় নিয়মিতভাবে পুলিশের চেকপোস্ট অভিযান পরিচালিত হচ্ছে। আজ জেলার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৫৩ জন মোটরসাইকেল চালককে ২ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।