স্টাফ রিপোর্টার
অবৈধ অনুপ্রবেশের সময় ২ জনকে আটক করা হয়েছে। গত রবিবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়াও পৃথক আরো ৩টি অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ, ভায়াগ্রা ও কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত রবিবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৭-এস এর নিকট গয়েশপুর উওরপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৪ বোতল ভারতীয় (ঈড়ফবরহব চযড়ংঢ়যধঃবং ্ ঞৎরঢ়ড়ষরফরহ ঐুফৎড়পযষড়ৎরফব) সিরাপ উদ্ধার করা হয়। একই দিন রাত ১১টার দিকে জীবননগর উপজেলার নিমতলা সীমান্ত পিলার-৭৫/৩-এস এর কাছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৮০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-এস এর নিকট বেনীপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন ইমিটেশন আইটেম উদ্ধার করা হয়।
অপরদিকে রবিবার বেলা দেড় টার দিকে পলিয়ানপুর বিওপি’র মেইন পিলার ৬০/১৬-আর এর নিকট পলিয়ানপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ নারী ও ১ জন শিশু। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে মাদক উদ্ধার অবৈধ অনুপ্রবেশের সময় ২ জন আটক



