স্টাফ রিপোর্টার
দলীয় শৃংঙ্খলা বিরোধী কর্মাকান্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গত শনিবার চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারন সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃংঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকান্ড বিরোধী কার্যকলাপ এর কারণে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা পৌর ০৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম মুন্সি কে ৪ এপ্রিল ২০২৬ খ্রি. হইতে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হইল। পরবর্তীতে নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকিবে। চুয়াডাঙ্গা পৌর বিএনপির জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হইল।
উল্লেখ্য থাকে যে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সেই সাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আব্দুল হাকিম মুন্সির সাথে সংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অবহতি করা হলো।
দলীয় শৃংঙ্খলা বিরোধী কর্মাকান্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে সাময়িক বহিস্কার



