দামুড়হুদার জুড়ানপুরে সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার  জুড়ানপুর মৌজায় জুড়ানপুর গ্রামের ভিটাপাড়ায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিগত কয়েক বছর আগে ওই জমিতে একই গ্রামের বরুণ শেখ ঘর নির্মাণ করতে গেলে  উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পেয়ে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেন। একই স্থানে আবার বরুণ শেখ তার জমির মাথায় থাকা অল্প কিছু সরকারি খাস জমি নিজের নামীয় জমির সাথে দখল করে নিয়ে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেছেন  
স্থানীয় বাসিন্দারা জানান, এখানে সরকারি প্রায় ১০ থেকে ১২ কাঠা খাসজমি আছে এই জমি সরকারি উদ্যোগে মাটি ভরাট করা হয়েছিল এবং সরকারি জমির মালিকানা উল্লেখ্য করে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছিল। রাতের আঁধারে সাইন বোর্ডটি সরিয়ে এখানে সরকারি জমি দখল করে পাকা ইটের ঘর নির্মাণ করা হচ্ছে। বরুণ শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন এই জমিতে আমার দাদা, পিতা থেকে শুরু করে আমি কয়েক যুগ ধরে বসবাস করছি। আমি খুব গরিব মানুষ আমার ঘরটা ভেঙ্গে যাওয়ায় এই ঘরে আমি আর থাকতে পারছি না এজন্য  আমার নিজ নামীয় জমির মাথায় সরকারি খাস জমির কিছু অংশ নিয়ে  এই পাকা ঘর নির্মাণ করছি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।