স্টাফ রিপোর্টার
মহেশপুর ৫৮-বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার মহেশপুর উপজেলার যাদপুর সীমান্তে এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গতকাল শনিবার রাত ১টার দিকে যাদবপুর বিওপি’র মেইন পিলার ৪৯/৩-এস এর নিকট গোপালপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮-বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার



