জীবননগর ও মহেশপুর সীমান্ত থেকে মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার  করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃৃথক দুটি অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ঔষধ উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত পিলার ৬৯/৩-এস এর নিকট কালা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২৬ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর গতকাল শুক্রবার রাত ৩টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর নিকট মাইলবাড়িয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধের সিজার মূল্য তিন লাখ টাকা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।