আলমডাঙ্গা পৌর এলাকার কলেজ মোড় থেকেএরশাদপুর চাতাল মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভায়  কলেজ মোড় থেকে এরশাদপুর চাতাল মোড় পর্যন্ত সড়কের বেহাল অবস্থা। বর্তমান এই রাস্তাটি  চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে অটো, ভ্যান, মোটরসাইকেলসহ অসংখ্য মানুষ শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী চলাচল করে। অথচ বড় বড় গর্ত, কাদা আর জমে থাকা পানির কারণে চলাচল যেন  দুর্বিসহ হয়ে পড়েছে।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও আলমডাঙ্গায় উন্নয়নের কোনো দৃশ্যমান ছোঁয়া নেই। এই গুরুত্বপূর্ণ সড়কের এমন অবহেলা মেনে নিতে পারছে না এলাকার সাধারণ মানুষ। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
গুরুত্বপূর্ণ সড়কের ভাঙাচোরা ও অবহেলিত অবস্থা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে চরম জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা মেনে নেওয়া কঠিন। ভাঙা রাস্তা, কাদা-পানি এবং সংস্কারের অভাবে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।