দর্শনা অফিস
দর্শনায় রকিবুল হাসান ব্রাইটের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্য নিয়ে এই কর্মসূচি পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দর্শনা সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখর শাওন। অনুষ্ঠানের উদ্বোধন করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শাহজালাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি আবু সুফিয়ান, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন মোফা, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফিউল ইসলাম সাব্বিরসহ স্থানীয় তরুণরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
দর্শনায় রকিবুল হাসান ব্রাইটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি



