ফুয়েল কার্ড সংগ্রহের আবেদন ও বিতরণের সময়সীমা দুই দিন বাড়লো

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলায় ফুয়েল কার্ড সংগ্রহের আবেদন ও বিতরণের সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়,  ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোন পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক ৩০ ও ৩১ মার্চ ফুয়েল কার্ডের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদনপত্র গ্রহণ ও বিতরণ করা হয়।
তবে ফুয়েল কার্ডের জন্য জেলার ৪ উপজেলায় হাজার হাজার মানুষ আবেদন করেন। মাত্র দুই দিন সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষের কার্ড প্রদান করা বেশ কঠিন হয়ে পড়ে। এ কারনে গতকাল মঙ্গলবার বিকালে কার্ড সংগ্রহের আবেদনের সময়সীমা ২ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক আজ ১ এপ্রিল ও আগামীকাল ২ এপ্রিল আবেদন গ্রহণ ও বিতরণ করা হবে বলে জানানো হয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান বলেন অতিরিক্ত আবেদনের কারনে ২ দিন সময় বাড়ানো হয়েছে। যাতে মানুষ হয়রানির স্বীকার না হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।