আলমডাঙ্গার পরিচিত মুখ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান টুটুলের ইন্তেকাল

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের পরিচিত মুখ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান টুটুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
জানা যায়, গত রবিবার ইসলামপুর গ্রামে অবস্থানকালে বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে হঠাৎ স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গতরাত রবিবার সাড়ে ১১টার দিকে মরহুমের জানাজা নামাজ গোপীবল্লভপুর গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবু সাইদ পিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।