জীবননগর অফিস
জীবননগর শহরের পরিচিত মুখ জাহিদ হাসান শুভ ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৩০ বছর।শুভ জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মিল পাড়ার মৃত গোলাম মোস্তাফার বড় ছেলে।
গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ার আমিন ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সন্ধ্যার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জাহিদ হাসান শুভ’র অকাল মৃত্যুতে জীবননগরে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যু কালে তিনি ,মাতা,স্ত্রী,দুই মাসের কন্যা সন্তান,ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



