চিরনিদ্রায় শায়িত হলেন দর্শনা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী বাছেদ মোল্লা

দর্শনা অফিস
দর্শনা রেলবাজারের সবার প্রিয় মুখ, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও “মোল্লা গার্মেন্টস”-এর স্বত্বাধিকারী আব্দুল বাছেদ মোল্লা আর নেই। রোববার সকাল ৬টা ৪০ মিনিটে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দর্শনা পৌর এলাকার আজমপুর গ্রামের আমির হোসেন মোল্লার মেঝ ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থতা অনুভব করেন। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই কয়েক মিনিটের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বিকাল ৫টায় কেরু বাজার মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। দর্শনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মানুষের উপস্থিতিতে জানাজা প্রাঙ্গণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে আজমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাছেদ মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপু, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন রতন, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মিকা প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।