দর্শনা অফিস
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দর্শনা আনোয়ারপুর এলাকায় অবস্থিত সিনিয়র সিটিজেন হোম (বৃদ্ধাশ্রম)-এ অসহায় বয়স্ক নারী-পুরুষদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতাকাল বুধবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সিনিয়র সিটিজেন হোম পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মশিউর রহমান। তিনি নিজ হাতে বৃদ্ধাশ্রমে বসবাসরত অসহায়দের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপদেষ্টা মোঃ খালেকুজ্জামান (কেমিস্ট), ডা. গোলাম কবির ও আল হেলাল রাজা ও আলমগির হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ঈদের আগে এমন সহায়তা পেয়ে বৃদ্ধাশ্রমে থাকা অসহায় নারী-পুরুষরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়ানো উচিত। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
দর্শনায় বৃদ্ধাশ্রমে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ



