স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশীকে নাগরিককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও পৃথক আরো ১টি অভিযানে মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র মেইন পিলার ৬৮/৫-আর এর নিকট গয়েশপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৬০ বোতল মদ ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মহেশপুর বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৩-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো ফরিদপুর জেলার ভাংগা থানার আজিমনগর গ্রামের রনি (২৭), মোঃ সুজন দর্জি (২৬), রিফাত মীর (২২) ও সাইফুল শেখ (২৩)। আটকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জন আটক মদ ও ফেন্সিডিল উদ্ধার



