৫৮-বিজিবির অভিযানে মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার
৫৮-বিজিবির অভিযানে মদ, গাঁজা, সিরাপ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয় এ মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় কোন চোরকারবারীকে আটক করা যায়নি।
মহেশপুর-৫৮বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৫৯/৩-এস এর নিকট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৪ বোতল ভারতীয় (অখকঙঋ ঈঙটএঐ) সিরাপ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৫/৩-এস এর কাছে অভিযান চালিযে আসামীবিহীন ১৬৫ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গতকাল সোমবার রাত ১টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫৩/১-এস এর কাছে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই দিন ভোর ৫টার দিকে লড়াইঘাট বিওপি’র মেইন পিলার ৬০/১৩৫-আর এর নিকট অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।