উথলীতে কৃষক জোট সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন কৃষক জোট সংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্তোসপুর বাসস্ট্যান্ডে শুভ বীজ ভান্ডারের সামনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কৃষক জোট সংগঠনের সভাপতি ও ভাইভাই কৃষি প্রজেক্টের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজামুল হক মাস্টার, সহ-সভাপতি আব্দুর রশিদ মিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম মাস্টার, কোষাধ্যক্ষ মনজুর রহমান এবং সদস্য শহিদুল ইসলাম, আব্দুল মান্নান, বিল্লাল হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও কৃষকদের ঐক্যবদ্ধ রাখতে এ ধরনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।