স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকালে ৫ টার দিকে সরকারি কলেজ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরামুল হক সবুজ, সিনিয়র সহসভাপতি জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সজল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান মাফুজ রিয়াদ, দপ্তর সম্পাদক মো: ইমন ইশান, প্রচার সম্পাদক আতিকুল হক নেওয়াজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক রিফাত মালিতা। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



