ঢাকায় অবস্থানরত চুয়াডাঙ্গা বাসীদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিলে এমপি রুহুল আমিন

স্টাফ রিপোর্টার
ঢাকায় অবস্থানরত চুয়াডাঙ্গা বাসীদেও সন্মানে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ধানমন্ডির ওয়াটার ফল কনভেনশন সেন্টারের এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বলেন, যারা ঢাকায় থাকেন তারা বিপদে আপদে সব সময় চুয়াডাঙ্গা জেলার সাধারন মানুষদের পাশে থাকবেন। চুুয়াডাঙ্গা বুকে ধারন করে জেলার উন্নয়নে কাজ করুন। আধুনিক চুয়াডাঙ্গা গড়তে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহবান জানান। স্বাস্থ্যসেবা ও শিক্ষার জন্য পৃথকভাবে হেল্প ডেস্ক খোলার আহবান জানান।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও এবি পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও ঢাকাস্থ চুয়াডাঙ্গাবাসী সংগঠনের সভাপতি অধ্যাপক সায়ফুল আরেফিন লেলিন। এডভোকেট আসাদ উদ্দীনের পরিচালনায় এতে আরো উপস্থিত  ছিলেন জামায়াত নেতা আবু নহিদ, হাসান মো. ইউসুফ লস্কর, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল ইসলাম অপু, জীবননগর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন, সায়মুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমান, সাংস্কৃতিক সংগঠক শোয়েব হাসান প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।