আলমডাঙ্গায় পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থার ইফতার মাহফিল

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের পোয়ামারী গ্রামে নবগঠিত পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর পোয়ামারী স্কুল মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসীদের পরিবার, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারিক আজিজ। ইফতার মাহফিলের আয়োজন করেন প্রবাসী রাহুর রাহাত রাব্বি, মামুন রেজা, সুজন আলি, রাজিব ওরাছেল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।