জীবননগর অফিস
জীবননগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবস দুটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক এবং দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জীবননগরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা



