উথলীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসচেতনতা মূলক সভা

জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলীতে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উথলী গ্রামের পশ্চিমপাড়ায় বায়তুল মা’মুর জামে মসজিদে এটি অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা বিভাগের পরিদর্শক বদরুল হাসান উপস্থিত থেকে সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, মাদক আমাদের সমাজ ও দেশের উন্নয়নে একটি প্রধান বাধা এর প্রভাবে বিশেষ করে যুবসমাজের আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনাদের সন্তানদের দিকে নজর রাখবেন। তারা কোথায় যাচ্ছে, কোন বন্ধুদের সাথে মিশছে সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের এলাকায় কেউ যদি অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।মাদক ব্যবসায়ী কে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে আপনারা সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। অনুষ্ঠান টি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জর্জ কোর্টের তরুণ অ্যাড. নাজমুল হুসাইন।
আরও উপস্থিত ছিলেন, বায়তুল মা’মুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী রবিউল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল হক পবন, সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদুর রহমান, মসজিদের খতিব আব্দুস সাত্তারসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।