আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মানবতার সেবায় ‘আমরা ক’জন বন্ধু’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাট বোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। তিনি বলেন, মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ, তবে আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ‘আমরা ক’জন বন্ধু’ কমিটির সদস্য সামসুল আলম, আব্দুর রাজ্জাক মন্টু, এনামুল হক বাচ্চু, আনোয়ারুল ইসলাম, আব্দুল মালেক, এনামুল হক, মঞ্জুরুল ইসলাম লিটু ও মহসিন কামালসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন পরাগপুর মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদের। আলোচনা সভা শেষে ৩০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আমরা ক’জন বন্ধু’র উদ্যোগে আলমডাঙ্গায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ



