চিরনিদ্রায় শায়িত হলেন জীবননগরের পরিচিত মুখ খয়েরহুদা গ্রামের আব্দুস শুকুর মিয়া

জীবননগর অফিস
জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান এর পিতা সবার পরিচিত আব্দুস শুকুর মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় খয়েরহুদা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আব্দুস শুকুর মিয়ার বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। পরিবারের পক্ষ থেকে জানাযা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম শুকুর মিয়ার মেঝে ছেলে ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। জানাযা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার হাজার হাজার মুসল্লী অংশ নেয়। যানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
গত সোমবার সন্ধ্যা ৬ টার দিকে খয়েরহুদা গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুস শুকুর মিয়া। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আব্দুস শুকুর মিয়া এলাকায় দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত ও পরহেজগার বানিয়েছেন।
আব্দুস শুকুর মিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তার বিধেয় আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফুল হক (বিপুল আশরাফ)।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।