আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) জাহাঙ্গীর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আলমডাঙ্গার উপজেলার জেহালা পুকুরপাড়ে শহিদুলের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক হলেন আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে তুষার হোসেন (৩২)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।