দামুড়হুদা মানব সেবা রক্তদান সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস

গতকাল০৭ ই মার্চ ২০২৬ ইং শনিবার দামুড়হুদা মানব সেবা রক্তদান সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দামুড়হুদা মানব সেবা সংগঠনের  উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ‘সাংস্কৃতিক ‘ ও মানব সেবা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সকল  রোজাদারদের  নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল দামুড়হুদা মডেল মসজিদ ও সাংস্কৃতি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মানব সেবা  স্বেচ্ছা রক্তদান সংগঠনের

 দামুড়হুদা সদর ইউনিয়ন এর সভাপতি আবু তালা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র গঠনের  প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম, বর্তমান সভাপতি হাফেজ মোঃ এনামুল হক সেক্রেটারি মোঃ  জাহিদুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সেবার স্বেচ্ছায় রক্তদান সংগঠনের হাউলী ইউনিয়ন শাখার সভাপতি সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম। এ সময়  বক্তারা বলেন মানব সেবা স্বেচ্ছায় রক্তদান সংগঠন ২০১৮ সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত মানুষের মধ্যে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। বক্তার আর বলেন রক্তের শুধুমাত্র একটি রং সেটি হলো লাল। এই সংগঠনে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু দল বল জাতি নির্বিশেষে সকল পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে। মানুষের সেবায় আমাদের মূল লক্ষ্য।

 এছাড়াও উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন

সেক্রেটারি মোঃ মাহফুজুর রহমান দামুড়হুদা শাখার সভাপতি আকাশ মিয়া’  মোঃ শিপলুর রহমান, মোঃ খালিদ হাসান, মোঃ নাঈমুর রহমার, মোঃ আলমগীর হোসেন, মোঃ মন্জিল আহম্মদ বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ওয়াহেদুজ্জামান, মোঃ মিলন বিশ্বাস সাংবাদিক মোঃ মিনারুলসহ রক্তদান সংগঠনের সকল ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।