স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নুরনগর কলোনি পাড়ায় জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নূরনগর কলোনি পাড়া জামায়াতে ইসলামীর উদ্যোগে বিএডিসি ফার্মে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর পৌর আমির এডভোকেট হাসিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমির মাহবুব আশিক শফি, বিএডিসি ডিএডি কৃষিবিদ মাইনুল ইসলাম, পৌর তারবিয়াত সেক্রেটারি ইকবাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি গাজী অনাস, সহ-সভাপতি হাফেজ রাকিব, নূরনগর কলোনি পাড়া ইনসাফ কমিটির সভাপতি খবির উদ্দিন, সেক্রেটারি ছলেমান, ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল, সেক্রেটারি জাহিদ হোসেন, জামায়াত নেতা এম এইচ মোস্তফা, মনিরুজ্জামান বাবু, ফারুক , মিঠু,হাফিজুল,শাহাবুল, দেলোয়ার , আজল, লেখন, শহিদুল, ছোট, আজিম, মামুন, মাহফুজ, শুকুর আলী, আওয়াল, আশরাফুল, ৮ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি রাফি, আরাফাত প্রমুখ। উপস্থাপনায় ছিলেন ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহ আলম।
চুয়াডাঙ্গার নুরনগর কলোনিপাড়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত



