আলমডাঙ্গায় গাঁজাসহ এক যুবক গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মানিক কুমার শিকদার এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার তালুককররা গ্রামের ইউসুফ আলীর বসতবাড়ির পেছন থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক হলেন তালুককররা গ্রামের ইউসুফ আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩০)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।