গিরিশনগরে কিশোর রবিনের আত্মহত্যা

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজার পাড়ায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে মাত্র ১৯ বছর বয়সে নিজের জীবন শেষ করেছেন তরুণ রবিন। তিনি ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রবিন। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় রবিন ঝুলন্ত অবস্থায় আছে। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা বলেন, রবিন সব সময় হাসিখুশি ও মিশুক স্বভাবের ছিল। কোনো শত্রুতা বা বড় পারিবারিক সমস্যা ছিল না। তবে কিছুদিন ধরে সে মানসিকভাবে কিছুটা অস্থির ছিল।
ময়নাতদন্ত শেষে রবিনের লাশ বাড়িতে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।