জীবননগরে ২৫ বছররেও ভুতুড়ে বিসিআইসি সার ডিলারে দেখা মেলেনি

জীবননগর অফিস
জীবননগরে ২৫ বছররেও ভুতুড়ে বিসিআইসি ৩ জন সার ডিলারে দেখা মেলেনি। আছে বহাল তবিয়তে। আলোর নীচে অন্ধকার। দেখার কেউ নেই। জীবননগর উপজেলায় বিসিআইসি সার ডিলার রয়েছে ১০ জন। ৩জন ডিলারকে চেনে না উপজেলার কৃষককেরা।

জানা যায়, ১৯৯৬ সালে জীবননগর উপজেলায় ১০ জন বিসিআইসি সার ডিলার নিয়োগ দেওয়া হয়। ডিলার নিয়োগ নীতিমালা করা হয় ২০০৯ সালে। ডিলার নিয়োগ নীতিমালায় বলা হয় জেলার বাহিরের কেউ সার ডিলার হিসেবে আবেদন করতে পারবে না। জীবননগরের সার ব্যবসায়ী মেসার্স বাবুল এন্টার প্রাইজ ২০১৭ সালে ৩০ হাজার টাকার পে-অর্ডারসহ বিসিআইসি সার ডিলার নিয়োগের জন্য জেলা সার বীজ মনিটরিং কমিটির নিকট আবেদন করেন। আবেদনের সাড়া না পেয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি মেীখিক ভাবে অবহিত করেন বাবুল এন্টার প্রাইজ। ১৪.০৩.২০১৮ তারিখে জীবননগর উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভায় ৩ জন ডিলার এলাকার বাইরে হওয়ায় তাদের ডিলারশীপ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ১০ জনের মধ্যে ৬ জন ডিলার স্বীকার করেন যে শুরু হতে অদ্যবধি এম এস এন্টার প্রাইজ, হক ট্রেডার্স ও রাসেল এন্টার প্রইজের কাউকে তারা দেখেনি বলে জানিয়েছেন।

১৫.১০.২০২৪ তারিখে বাবুল এন্টার প্রাইজ পুনরায় ৫ হাজার টাকা পে অর্ডার করে জেলঅ সার বীজ মনিটরিং কমিটি বরাবর বিসিআইসি সার ডিলালের জন্য বিশেষ বিবেচানায় আবেদন করেন। কোন সাড়া না পেয়ে বাবুল এন্টার প্রাইজ হাইকোর্টের দ্বারস্থ হন। যার রীট পিটিশন ৩২৮/২৫। হাইকোর্ট ২২.১০.২০২৪ তারিখে জেলা ও উপজেলা সার বীজ মনিটরিং কমিটির নিকট নোটিশ প্রেরণ করে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটি জীবননগর উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি অভিযুক্ত রাসেল এন্টার প্রাইজ, এম এস এন্টার প্রাইজ ও হক ট্রেডার্স এর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়। এম এস এন্টার প্রাইজ ও হক ট্রেডার্স জেলার বাসিন্দা নন মর্মে প্রতিবেদন দাখিল করেন। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০০৯ এর ৫ ধারায় বলা হয়েছে,উপজেলার বাইরের ব্যক্তি সংশ্লিষ্ট উপজেলার প্রকৃত বাসিন্দা প্রার্থীদের উপর ডিলার হিসেবে কাজ করার সুযোগ পাবেন না।

প্রকৃত ডিলার ছাড়া সংশ্লিষ্ট এলাকায় সার বিতরণ করলে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। ভুতুড়ে ডিলাররা কোন খুটির জোরে এখনও বহাল রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়নের চাষীরা জানতে চাই। বিষয়টি জেলা সার বীজ মনিটরিং কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার চাষীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।