স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে। এছাড়াও জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক আরো ৩টি অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট ও ঔষধ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১-এমপি এর নিকট শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২১২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস এর নিকট সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় (ঊংশঁভ, ডরহমং ঢ়যৎধসধ এবং ঞৎরঢ়ৎড়ষরফরহ ঐুফৎড়ৎযষড়ৎরফ) সিরাপ উদ্ধার করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/৩-এস এর কাছে সিংনগর হালদারপাড়া গ্রামের অভিযান চালিয়ে আসামীবিহীন ৮১ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৬-আর এর কাছে কাজীরবের গ্রামে হাবিলদার মোঃ আবেদ আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত যাওয়ার চেষ্টকালে ১ জনকে আটক করা হয়। আটক প্রিয়ালাল মল্লিক (৫৯), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাসিন্দা। আটককৃতকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ জন আটক যৌন উত্তেজক ট্যাবলেট ও ঔষধ উদ্ধার



