দর্শনায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

দর্শনা অফিস
দর্শনায় দীর্ঘদিন পলাতক থাকা ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে দর্শনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন দর্শনা পৌরসভার আজিমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মারুফ খান ওরফে অন্তর (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ৯টি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসানের নির্দেশনায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে মঙ্গলবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।