স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা রোভারের আয়োজনে স্কাউটিং এর প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৯ তম জন্মদিন উপলক্ষে র্যালি আলোচনা সভা স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি পরবর্তী আলোচনা সভা স্কাউটস ওন ও ইফতার মাহফিল চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার ডেনে অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা রোভারের সহকারী কমিশনার ও নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নাসির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রোভারের কমিশনার ও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম সাইফুর রশিদ। এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, স্কাউটিং একটি বিশ্বব্যাপী সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মূল কাজ হলো সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কাজ করা এবং দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সময়ে মানুষের সেবা করা। পড়ালেখার পাশাপাশি যে সকল শিক্ষার্থীরা এই স্কাউটিং কার্যক্রমের সাথে জড়িত থাকে তারা অন্যান্য শিক্ষার্থীদের থেকে অধিক পরিমাণের যোগ্যতা সম্পন্ন ও মেধাবী এবং পরিশ্রমি হয়। স্কাউটিং একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক ও সেচ্ছাসেবীমূলক সংগঠন তাই আমরা স্কাউটিং এর প্রতিষ্ঠাতা বিপি’র দেখানো পথ অনুসরণ করে নিজেদের জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করবো।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক আব্দুর মুকিত জোয়ার্দ্দার(এএলটি)। স্কাউটিং ওন অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে নিয়ে প্রতিজ্ঞা পাঠ করে চুয়াডাঙ্গা জেলা রোভারের সহকারী কমিশনার ও জেলা রোভারের সাবেক সম্পাদক জাহিদুল হাসান(এএলটি)। স্কাউটিং আইন পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা রোভারের যুগ্ম সম্পাদক শাফিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, জেলা রোভারের কোষাধ্যক্ষ লিয়াকত আলী, চুয়াডাঙ্গা জেলা রোভারের কর্মকর্তা আবু রাশেদ, হেলেনা নাসরিন, সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের ইউনিট লিডার আজিম হোসেন ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের শিক্ষক রতন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির সাকিব।
চুয়াডাঙ্গা জেলা রোভারের আয়োজনে বিপি দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



