চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক কোয়াটারে আগুন, ফ্রিজ ও আসবাপত্র পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক কোয়াটারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের একটি রুমের ফ্রিজ ও আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ২৫ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনের হাত থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ টাকার মালামাল।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আমরা খবর পায়। এরপর ৬/৭ মিনিটের মধ্যে আমরা হাসপাতালের ওই আবাসিক ভবনে পৌছায়। ভবনের রুমের ভিতর থেকে তালা মারা ছিলো। ওই সময় বাড়িতে কেউ ছিলো না। আমরা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি। ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। পরে আর ৫মিনিট পর আগুন নিভিয়ে ফেলি। ৩টি গাড়ীতে আমাদের ১৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রনে কাজ করি।  
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফ্রিজের বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। আগুনে ফ্রিজ, একটি খাটসহ কিছু অন্য মালামাল পুড়ে গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আউট সোর্সে কর্মরত রয়েছে মোহাম্মদ আলী। একতলা বিশিষ্ট ওই কোয়াটারে মোহাম্মদ আলী বেশ কিছুদিন থেকে পরিবার নিয়ে বসবাস করে আসছিলো। ঘটনার সময় মোহাম্মদ আলী ও তার স্ত্রী কোয়াটারে ছিলেন না। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।