স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও কসমেটিক্স উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৪টি অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ, গাঁজা, ঔষধ ও বিভিন্ন কসমেটিক্স উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস এর নিকট সন্তোষপুর গ্রামের অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৬ বোতল ভারতীয় (ডরহমং ঢ়যৎধসধ, ঊংশঁভ এবং উুহধসরপ) সিরাপ উদ্ধার করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭৩/২-এস এর কাছে সিংনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন বেলা দেড়টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০-এমপি এর কাছে অভিযান চালিয়ে আসামীবিহীন ৫ হাজার ২০ পিস ভারতীয় ঔষধ (উবীধসবঃযধংড়হব এবং ঈুঢ়ৎড়যবঢ়ঃধফরহব ঐুফৎড়পযষড়ৎরফব) উদ্ধার করা হয়। এর আগে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৮-আর এর কাছে চাপাতলা গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ইমিটেশনের কসমেটিক্স উদ্ধার করা হয়।
জীবননগর ও মহেশপুর সীমান্তে মাদক ও কসমেটিক্স উদ্ধার



