চুয়াডাঙ্গা পৌরডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নাজনীন আরা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌরডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোসা: নাজনীন আরা খাতুন। মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডি সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে এ দায়িত্বভার বুঝে নেন।
কলেজের সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পাশা-পাশি নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শুভকামনা জানিয়েছেন। আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণের আগে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজে গভর্নিং বডির পক্ষ থেকেও নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
এ সময় গভর্নিং বডি সভাপতি মাহমুদুল হক পল্টু বলেন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের ঐতিহ্য রক্ষার্থে কোনরকম অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ ব্যাপারে থাকবে জিরো টলারেন্স নীতি। শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষককে নিয়মিত ও সময় মতো অফিসে আসতে হবে এবং মনোযোগ সহকারে শিক্ষার্থীদের পাঠ দান করাতে হবে। এর কোন ব্যত্যয় হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার ক্ষেত্রে কোন দলা-দলি বা গ্রুপিং মেনে নেওয়া হবে না।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বুঝে নিয়ে এক প্রতিক্রিয়ায় নাজনীন আরা খাতুন বলেন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজে পাঠদানের ক্ষেত্রে বিভিন্ন শাখা বিরাজমান থাকলেও সকল শাখার শিক্ষক-শিক্ষিকাকে একসূত্রে বেঁধে একটি পরিবারের মতো করে  কলেজকে শিক্ষা বান্ধব পরিবেশে পরিণত করা হবে। এজন্য গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দসহ সকল শিক্ষক-শিক্ষিকাকে সহযোগিতার হাত বাড়াতে হবে। এদিকে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে শুভকনমনা জানিয়েছেন।
উল্লেখ্য- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮-০৮-২০২৫ তারিখে অনুষ্ঠিত ২৭১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত এবং ১৩-০১-২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী অত্র কলেজ কর্তৃক প্রেরিতে ৩ সদস্যদের একটি শিক্ষক প্যানেলের মধ্য হতে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোসা: নাজনীন আরা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
গতপরশু ১৬ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মোসা: নাজনীন আরা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদানের নিমিক্তে গভর্নিং বডি সভাপতি বরাবর একটি পত্র প্রেরণ করা হয় । সেই পত্রের আলোকে চুয়াডাঙ্গা পৌরডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি মাহমুদুল হক  সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নাজনীন আরা খাতুনকে দায়িত্ব প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য রউফুন নাহার রিনা, বিপুল হাসান হ্যাজি, শারমিন সুলতানা শিলা, অভিভাবক সদস্য মোকছেদুর রহমান মিল্টন, বোরহান উদ্দিন, রানা মন্ডল, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান লিয়াকত আলী মিন্টু, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন, ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল কুদ্দুস রতন, শিক্ষক প্রতিনিধি জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক  কামরুজ্জামান, আফরোজা সুলতানা, খসরুজ্জামান সহ সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।